Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

e-GP তে সর্বপ্রথম ঠিকাদারের বিল প্রদান করল RH&D

Facebook
Twitter
LinkedIn

ই-জিপি সিস্টেমে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে Ibas++ ব্যবহার শুরু হয়েছে। এর ফলে ঠিকাদাররা কোন বিলম্ব ছাড়াই এখন থেকে অনলাইনে বিল পেয়ে যাবেন।

মঙ্গলবার (১৩ জুন ২০২৩ ইং) প্রথমবারের মতো ই-জিপি পদ্ধতির ই-সিএমএস মডিউল ব্যবহার করে Ibas++ সিস্টেমে সফলভাবে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়। ঢাকায় পরিকল্পনা কমিশনে সিপিটিইউ এর তত্ত্বাবধানে নির্বাহী প্রকৌশলী, RH&D, নোয়াখালী এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের যৌথ প্রচেস্টায় ১ম বারের মতো ই-জিপি সিস্টেমে অনলাইনে বিল পরিশোধ করা হয়েছে। অনলাইনে এ বিল পরিশোধের মাধ্যমে ই-জিপি নতুন মাইলফলক অর্জন করলো।

ফলে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আর বিলম্ব হবে না, ঠিকাদারদের তারল্য বাড়বে, যা প্রকল্প বাস্তবায়নকে দ্রুততর করবে। অর্থনীতিতে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়। সরকারি কাজে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতি কমার ক্ষেত্র সৃষ্টি হবে।

Ibas++ (Integrated Budget and Accounting System) হচ্ছে বাংলাদেশ সরকারের একটি ইন্টারনেট ভিত্তিক ‘সমন্বিত বাজেট এবং হিসাব রক্ষণ ব্যবস্থা’ যার মাধ্যমে বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন সহ সরকারের নানাবিধ আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে।

ঠিকাদারদের বিল প্রদানের জন্য সংশ্লিষ্ট ক্রয়কারীকে ই-জিপি সিস্টেম থেকে iBAS++ এ বিল পাঠাতে হবে।তারপর সংশ্লিষ্ট DDO টেন্ডার আইডি, বিল আইডি, PE-এর তথ্য, গ্রস এবং নেট বিলের পরিমাণ সহ PE দ্বারা ই-GP সিস্টেম থেকে ফরওয়ার্ড করা সমস্ত বিল দেখতে পাবেন এবং সে অনুযায়ি সংশ্লিষ্ট ঠিকাদারের একাউন্টে অনলাইনে তা পরিশোধ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সংবাদপত্রের পাতা থেকে

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?

বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

Read More »
সমসাময়িক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Read More »
আলাপচারি

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top