Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ এর গেজেট প্রকাশিত হয়েছে

Facebook
Twitter
LinkedIn

গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines (Revised), 2025] গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশে ইলেক্ট্রনিক প্রকিউরমেন্ট কার্যক্রম (e-GP) পরিচালনার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৫(২) ধারার ক্ষমতাবলে সরকার এই সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ প্রণয়ন করেছে।

দেখুনঃ সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫

উল্লেখ্য ২০১৭ সাল থেকেই বিদ্যমান “e-GP Guideline” সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য বিভিন্ন গূরুত্বপূর্ণ সরকারি সংস্থার সাথে ওয়ার্কশপ করে মতামত নেয়া হয়েছিল। অতঃপর ২০১৯ সালে “e-GP Guideline” টি খসড়া আকারে প্রকাশিত হয়েছিল।

বিস্তারিত দেখুনঃ ই-জিপি তে দারুণ কিছু পরিবর্তন আসছে … খসড়া প্রস্তাবে যা রয়েছে

তবে অনেক দেরীতে হলেও এই সংশোধিত ই-জিপি গাইড লাইন প্রকাশিত হওয়ায় ব্যবহারকারি অনেকেই খুশি বলে জানা গিয়েছে। এই সংশোধন বাস্তবায়ন হলে ঠিকাদার, ক্রয়কারি, মূল্যায়ন কমিটি, ইত্যাদি সব ব্যবহারকারিই উপকৃত হবে বলে আশা করা যায়।

এই সংশোধনীতে কিছু ভাল ভাল বিষয় সংযুক্ত হয়েছে। এ বিষয়ে প্রকিউরমেটবিডি.কম এ অচিরেই একটি প্রতিবেদন প্রকাশিত হবে।

ই-জিপি বাংলাদেশে চালু হয়েছে প্রায় ১৪ বছর হতে চলল। এখন আর তা একেবারে নতুন বলার সুযোগ নেই। এখন এই সিস্টেমকে user friendly করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কতটুকু গূরুত্ব দিয়ে এই সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ বাস্তবায়ন করে এখন এটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

ক্রয়কারি ফোরাম

SLT: টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থায় (Public Procurement) দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয় ছিল অস্বাভাবিক কম দর (Abnormally Low Bid – ALB)

Read More »
সমস্যা/কেস স্টাডি

NOA অটোমেটিক accepted দেখাচ্ছে। এখন করণীয় কি ?

একটি টেন্ডারে কর্তৃপক্ষ আমার প্রতিষ্ঠানের নামে NOA (Notification of Award) ইস্যু করেছে, ই-জিপিতে মেসেজ এসেছে।  কিন্তু আমি এক্সেপ্ট করতে গিয়ে

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top