SLT: টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থায় (Public Procurement) দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয় ছিল অস্বাভাবিক কম দর (Abnormally Low Bid – ALB) বা অত্যাধিক কমমূল্যের দরপত্র (Significantly Low-Priced Tender – SLT)। বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে দরদাতা ইচ্ছাকৃতভাবে অত্যন্ত কম দর প্রদান করে চুক্তি লাভের চেষ্টা করে এবং পরে কাজের গুণগত মান কমানো, Variation বৃদ্ধি, Claim উত্থাপন, সময়ক্ষেপণ, কিংবা Contract Failure-এর মাধ্যমে ক্ষতি পূরণের চেষ্টা করে। এই প্রেক্ষাপটে PPR 2025-এ SLT এর ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে।
SLT-এর মূল উদ্দেশ্য হলো এমন দরপত্রগুলোকে চিহ্নিত করা যা বাজার বাস্তবতা, Official Cost Estimate (OCE), Price Index এবং প্রতিযোগিতামূলক দরসমূহের তুলনায় অস্বাভাবিকভাবে কম। তবে বাস্তব প্রয়োগে নতুন কিছু কৌশলগত ও সম্ভাব্য প্রতারণামূলক ঝুঁকি সামনে আসতে পারে। বিশেষত, কৃত্রিম বা Collusive Tenderer প্রবেশ করিয়ে SLT Threshold-কে প্রভাবিত করার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে আবির্ভূত হতে পারে। ইতিমধ্যেই এ বিষয়টি সামনে এসেছে এবং অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে বিপিপিএ একটি পরিপত্র জারী করে বিষয়টিকে চক্রান্তমূলক কর্ম হিসেবে অভিহিত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।
পরিপত্রটি দেখুনঃ অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে বিপিপিএ’র পরিপত্র জারী
এই নিবন্ধে কয়েকটি পরীক্ষামূলক Case Study-এর মাধ্যমে আমরা দেখবো, কীভাবে নতুন ডামি দরদাতা (Dummy Tenderer) বা Collusive Bidder-এর প্রবেশ আর্থিক মূল্যায়নের Ranking এবং SLT Determination-কে প্রভাবিত করতে পারে। এনালাইসিসে Collusive Behavior, Strategic Bidding এবং Procurement Integrity-এর দৃষ্টিকোণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা দেখুনঃ
SLT’র ধারণা: সংক্ষিপ্ত আলোচনা
PPR 2025 অনুযায়ী, কোনো দরপত্র Official Estimated Cost (OCE), Price Index এবং প্রতিযোগিতামূলক দরসমূহের তুলনায় অস্বাভাবিকভাবে কম হলে সেটি Significantly Low-Priced Tender (SLT) হিসেবে বিবেচিত হতে পারে।
SLT অন্তর্ভুক্তির মাধ্যমে মূলত Unrealistic Pricing, Non-performance Risk, Quality Compromise, Future Claim/Variation Dependence, Procurement Failure, ইত্যাদি ঝুঁকি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।
এই SLT ক্যালকুলেশন প্রক্রিয়ায় Official Cost Estimate (OCE), Technically Responsive Tenderers-এর Price Distribution, Recent Price Index, Statistical Threshold বা Deviation, Market Competitiveness, ইত্যাদি উপাদানসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র Mathematical Threshold-এর উপর অতিরিক্ত নির্ভরতা নতুন ধরনের Manipulation-এর সুযোগ তৈরি করতে পারে কি না এটাই আমাদের দেখার বিষয়।
গবেষণার উদ্দেশ্য
এই বিশ্লেষণের উদ্দেশ্য হলো:
- SLT Calculation কীভাবে কাজ করে তা বোঝা
- নতুন Dummy Tenderer যোগ হলে Ranking কীভাবে পরিবর্তিত হয় তা বিশ্লেষণ করা
- Collusive Bidding-এর সম্ভাব্য আচরণ চিহ্নিত করা
- Game Theory-এর আলোকে Procurement Manipulation ব্যাখ্যা করা
- PPR 2025-এর SLT Framework-এর বাস্তব ঝুঁকি মূল্যায়ন করা
- Procurement Professionals-দের জন্য Risk Mitigation Recommendation প্রদান করা
একটি সত্যিকার প্রতিযোগিতামূলক দরপত্রের তথ্য নিয়ে এই গবেষণাটি চালানো হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিষ্ঠানসমূহের নাম ও দরপত্রের মূল্য আংশিক পরিবর্তন করা হয়েছে।
এখানে একটি এনালাইসিস টা ২টি ধাপে দেখবো, ১ম ধাপে আদর্শ অবস্থায় দরপত্রে প্রতিযোগিতা হলে কি ঘটে এবং ২য় ধাপে দেখবো যে যদি চক্রান্ত করার উদ্দেশ্যে একজনের সমর্থনে যদি অন্য কেউ কম দর দাখিল (ডামি দরপত্রদাতা) করে তখন কি হয়।
আমরা এনালাইসিসের স্বার্থে অনুমান করে নিচ্ছি যে চক্রান্তকারি গ্রুপগুলোর মধ্যে একগ্রুপের সাথে অন্য গ্রুপের কোন যোগাযোগ বা যোগসাজশ নেই।
এনালাইসিস ও ফলাফল
Case-0: আদর্শ প্রতিযোগিতা (Baseline Scenario)
অংশগ্রহনকারি দরপত্রদাতাদের মধ্যে ৫টি দরপত্র Technically Responsive হয়েছিল। এই ৫টি দরপত্র নিয়ে আর্থিক মূল্যায়ন পরিচালনা করা হয়। দরপত্রটির Official Estimated Cost (OCE) ছিল 456,252,335 টাকা এবং NPPI ভ্যালু ছিল 0.916 (ই-জিপি থেকে প্রাপ্ত)।
নিচে SLT মুল্যায়নের সারসংক্ষেপ দেয়া হলো।

আর্থিক মূল্যায়নে ফলাফলঃ
- Firm A এবং B — “Significantly Low-Priced Tender (SLT)” দরপত্র হিসেবে বিবেচিত হওয়ায় বাদ পড়েছে।
- Firm C — ১ম Financially Responsive Tender নির্বাচিত হয়েছে।
- Firm D — ২য় অবস্থানে।
অর্থাৎ, এখানে কারিগরি মূল্যায়নে Lowest হওয়া সত্ত্বেও “Firm A এবং B” আর্থিক মূল্যায়নে প্রথম (Ranked 1) হয়নি। বরং অপেক্ষাকৃত বেশি দর দাখিলকারি “Firm C” SLT ক্যালকুলেশনে Ranked 1 নির্বাচিত হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে PPR 2025-এর SLT Mechanism শুধুমাত্র Lowest Price ভিত্তিক নয়; বরং Sustainability এবং Realism-কে গুরুত্ব দিচ্ছে।

Case-1: একটি অতিরিক্ত Dummy দরপত্রদাতা (সন্দেহজনক চক্রান্তকারী-১) এর অংশগ্রহন
Case-0 তে প্রকৃত চিত্র (Baseline Scenario) এনালাইসিস করার পর আমরা এখন ৪টি ভিন্ন ভিন্ন কাল্পনিক প্রতিযোগিতা (Case 1 to 4) এনালাইসিস করে দেখার চেষ্টা করবো যে, আসলে এই SLT Mechanism কিভাবে কাজ করে। সবগুলো Case নিচে ছক আকারে দেখানো হয়েছে।
ধরা যাক, এই টেন্ডারে “চক্রান্তকারী-১” নামে নতুন একজন সন্দেহযুক্ত ডামি দরপত্রদাতা বা সাক্ষিগোপাল হিসেবে অংশ নিল। এই “চক্রান্তকারী-১” দরদাতার সাথে মূল অংশগ্রহনকারি ৫টি দরদাতার মধ্যে যেকোন একজনের সাথে সন্দেহজনক যোগসাজশ বা চক্রান্ত আছে। এই “চক্রান্তকারী-১” দরদাতা যোগসাজশ করে ৩০% কমে দর প্রদান করেছে। এখন ঘটনা কি ঘটছে ?
গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
মাত্র একটি অত্যন্ত কম দর প্রদানকারী (৩০% কমে) Dummy দরপত্রদাতা (“চক্রান্তকারী-১”) প্রতিযোগিতায় প্রবেশ করার ফলে:
- পূর্বের SLT Threshold পরিবর্তিত হয়েছে।
- Firm A এবার SLT দরপত্র বা অত্যাধিক কম মূল্যের দরপত্র হিসেবে বিবেচিত হয়নি, ফলে SLT তে বাদ পড়েনি। সুতরাং “Firm A” এক্ষেত্রে ১ম Financially Responsive দরপত্রদাতা।
- পূর্বের বিজয়ী Firm C প্রত্যাশিত ranking এ পিছিয়ে পড়েছে।
অর্থাৎ, Dummy দরপত্রদাতার একটি অস্বাভাবিক কম দর (৩০% কমে) পুরো Financial Ranking-কে পরিবর্তন করেছে।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Procurement Risk Indicator যা Price Signal Distortion-এর একটি আদর্শ উদাহরণ। বাস্তব বাজারমূল্যকে প্রতিফলিত করার পরিবর্তে Collusive Entry বাজারমূল্যের ধারণাকেই পরিবর্তন করে ফেলছে।

Case-2: দুইটি Dummy দরপত্রদাতা (সন্দেহজনক চক্রান্তকারী-১ ও ২) এর অংশগ্রহন
এখানে দুইটি দরপত্রদাতা যারা অন্যদের সাথে সন্দেহজনক চক্রান্ত করে যথাক্রমে ৩০% এবং ২৮% less এ দর প্রদান করেছে। কিন্তু, গবেষণার খাতিরে ধরে নিচ্ছি এই সন্দেহজনক চক্রান্তকারী গ্রুপ-১ এবং গ্রুপ-২ এ দরপত্রদাতাদের মধ্যে কোন যোগসাজশ নেই। তারা আলাদা আলাদা ভাবে দরপত্রে অংশ নিচ্ছেন এবং কোন গ্রুপই অন্য আরেক গ্রুপের দর জানে না।
বিশ্লেষণ
এখানে Dummy দরপত্রদাতারা নিজেরা Award পাওয়ার উদ্দেশ্যে দর দেয়নি; বরং তাদের উদ্দেশ্য ছিল Statistical Threshold পরিবর্তন করা। অর্থাৎ, কিছু দরদাতা ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য বা অত্যন্ত কম দর দিয়ে নিজেরা বাদ পড়বে। কিন্তু, তাদের উপস্থিতি অন্য সহযোগী দরদাতাকে Award পাইয়ে দেবে।
এ ধরনের চক্রান্ত Procurement Collusion-এর একটি Sophisticated ধরন।
এখানে দেখা যাচ্ছে, Dummy Tenderer এর সংখ্যা বাড়লেও বাস্তব প্রতিযোগিতামূলক Firm-গুলোর অবস্থান Case-1 এর মতো অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ, এখানেও Case-1 এর মতো “Firm A” ১ম Financially Responsive Tenderer হয়েছে।

Case-3: তিনটি Dummy (সন্দেহজনক চক্রান্তকারী-১, ২ এবং ৩) এর অংশগ্রহন
এখানে আগের ২জন সন্দেহজনক চক্রান্তকারী-১, ২ এর সাথে ৩য় আরেকজন সন্দেহজনক যোগসাজশকারী অংশগ্রহন করেন যিনি আরও অধিক কম দরে যথা ৫০% less এ দরপত্র দাখিল করেছেন (Extreme Low Bid Scenario)। এখন ক ঘটবে ?
বিশ্লেষণ
এখানে সন্দেহজনক চক্রান্তকারী-৩ দর প্রদানকারী Extreme Low (৫০% less) তে টেন্ডার দাখিল করায় এক্ষেত্রে Tender এর Statistical Structure এতটাই পরিবর্তন হয়েছে যে মূল অংশগ্রহনকারীরাই বাদ পরে গিয়েছে। বরং এক্ষেত্রে ২৮% less দিয়েও বিজয়ী হয়েছে সন্দেহজনক চক্রান্তকারী-২ দরপত্রদাতা। এখানে, SLT Baseline উল্লেখযোগ্যভাবে Shift করেছে, অর্থাৎ Statistical Distribution Artificially Distorted হয়েছে।

কাজেই, এখানে প্রতিযোগিতার ফলাফল আরও ভয়াবহ। মূল প্রতিযোগিরা তো বাদই, উল্টো Dummy একজন দরপত্রদাতা SLT ফলাফলে বিজয়ী হয়ে যাচ্ছেন।

Case-4: এস্টিম্যাটের চেয়ে ঊর্দ্ধদর (Above) এ দরপত্র দিলে কি হবে
এখন, এই ৩টি কম (Less) দরের Dummy দরদাতাদের পাশাপাশি এস্টিম্যাটের চেয়ে ঊর্দ্ধদর (Above) এ নতুন ১টি দরপত্রতদাতা যুক্ত হলে তখন এই SLT Baseline আবার নিচের দিকে Shift হতে থাকে। অর্থ্যাৎ, ঊর্দ্ধদর (Above) এ দরপত্রের কারণেও প্রকৃত প্রতিযোগিতা ব্যাহত হতে পারে।
বিশ্লেষণ
এখানে Collusive Group এ দুই ধরনের Tender ব্যবহার করা হয়েছে:
১. Low-end Dummy Tenderer (less এ দাখিল) যারা Threshold নিচে নামাচ্ছে।
২. High-end Cover Tenderer (Above এ দাখিল) যারা Price Distribution-এর Spread বাড়াচ্ছে। এটি Procurement এর ভাষায় “Bid Rotation” এবং “Complementary Bidding” কৌশলের সঙ্গে সম্পর্কিত।
ঊর্দ্ধদর (Above) এ Dummy Tenderer যোগ হওয়ার ফলে:
- Mean এবং Standard Deviation পরিবর্তিত হতে পারে
- Statistical Benchmark Distort হতে পারে
- Normal Competitive Tenderer-দের Relative Position বদলে যেতে পারে
অর্থাৎ Collusion শুধুমাত্র কম দর দিয়েই নয়, অস্বাভাবিক বেশি দর দিয়েও Manipulation হতে পারে।
তবে, PPR 2025 অনুযায়ী, কোনো দরপত্র Official Estimated Cost এর চেয়ে ১০% অধিক দর দিলে মূল্যায়নে সরাসরি বাদ যাবে। কাজেই ১০% এর বেশি দর মূল্যায়নে রেসপনসিভ হবার সুযোগ নেই। ফলে উর্ধ্বদর দেয়ার মাধ্যমে SLT ক্যালকুলেশনে Collusion বা চক্রান্ত করার সুযোগ থাকলেও তার প্রভাব তুলনামূলক কম।
সামগ্রিক বিশ্লেষণ:
SLT একটি Purely Mathematical System নয়, বরং বাস্তবে তা Behaviour-sensitive। যদি দরদাতারা জানে কিভাবে Threshold নির্ধারিত হয়, তবে তারা Strategic Bid দিয়ে Collusive Entry করতে পারে, Statistical Manipulation করার মাধ্যমে Dummy Participation বাড়াতে পারে। অর্থাৎ Formula জানা থাকলে সেটিকে Exploit করার সুযোগ তৈরি হয়।
এই বিষয়গুলিই Procurement Integrity-এর জন্য বড় উদ্বেগের।

উপসংহার
অত্যাধিক নিম্নমূল্যের দরপত্র (SLT: Significant Low-Priced Tender) দাখিল প্রকিউরমেন্টে একটি সচরাচর ঘটনা। বিষয়টিকে সমাধানের জন্য পিপিআর ২০২৫ এ SLT এর ঝুঁকি এড়াতে, মূল্যায়নের সময় কারিগরিভাবে গ্রহণযোগ্য দরদাতাদের প্রস্তাবিত মূল্য, দাপ্তরিক প্রাক্কলিত মূল্য এবং সাম্প্রতিক মূল্যসূচকের ভিত্তিতে একটি মুল্যায়ন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। PPR 2025-এ SLT অন্তর্ভুক্তি বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এটি Lowest Price নির্ভরতা কমিয়ে Sustainable Procurement-এর দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়।
উপরের এনালাইসিসের মাধ্যমে দেখা গেল Lowest Price সবসময় Winner নয়। PPR 2025-এর SLT System মূলত যুক্ত করা হয়েছে যেন Unrealistically Low Bid Reject হতে পারে এবং সেই সাথে Risk-adjusted Evaluation যেন গূরুত্ব পায়।
এখন, এই SLT ফর্মুলা ব্যবহার করে আর্থিক মূল্যায়নে সর্বনিম্ন দরদাতা নির্বাচনের জন্য মূল্যসূচক (Statistical data) গুলো অনেক গুরুত্বপূর্ণ। তবে, এই গবেষণামূলক Case Study-গুলো দেখায় যে শুধুমাত্র Statistical Formula-এর উপর নির্ভরতা নতুন ধরনের Manipulation Risk তৈরি করতে পারে। বিশেষত Dummy Bidder, Strategic Sacrificial Bid এবং Collusive Entry-এর মাধ্যমে Financial Ranking পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
অতএব, ভবিষ্যতে Procurement Evaluation Framework-এ শুধুমাত্র গাণিতিক Threshold নয়, বরং Behavioural Analytics, Market Intelligence এবং Anti-collusion Detection Mechanism-ও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। কারণ, Procurement-এর প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র Lowest Price নিশ্চিত করা বা অত্যাধিক নিম্নমূল্যের দরপত্র পরিহার করা নয়; বরং Fair Competition, Value for Money, Sustainability এবং Public Trust রক্ষা করাও সমান গূরুত্বপূর্ন।
অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে গত ৪ মে ২০২৬ ইং তারিখে বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) এর জারীকৃত পরিপত্রটি কি সেই ইঙ্গিতই দিচ্ছে না ?
এই লেখকের অন্যান্য লেখা

NOA অটোমেটিক accepted দেখাচ্ছে। এখন করণীয় কি ?
একটি টেন্ডারে কর্তৃপক্ষ আমার প্রতিষ্ঠানের নামে NOA (Notification of Award) ইস্যু করেছে, ই-জিপিতে মেসেজ এসেছে। কিন্তু আমি এক্সেপ্ট করতে গিয়ে

NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়
বিস্তারিত দেখুনঃ NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়

Individual Consultancy চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা
বিস্তারিত দেখুনঃ ব্যক্তি পরামর্শক (Individual Consultant) চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা

ব্যক্তি পরামর্শক (Individual Consultant) চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা
বাংলাদেশের জাতীয় উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো নির্মাণ, ডিজিটাল রূপান্তর, এবং আর্থিক খাত সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরামর্শক (Consultancy) সেবা বর্তমানে