পাবলিক প্রকিউরমেন্টে পেশাদারিত্বের নতুন দিগন্ত: BIM-এর ডিপ্লোমা প্রোগ্রাম (DPPM)
বাংলাদেশের সরকারি ক্রয় বা পাবলিক প্রকিউরমেন্ট ব্যবস্থা এখন একটি অত্যন্ত প্রযুক্তিগত এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাজেটের একটি বিশাল অংশ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ব্যয় হয়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM) নিয়ে এসেছে ৬ মাস মেয়াদী ‘ডিপ্লোমা ইন পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট (Diploma in Public Procurement Management: DPPM)’ কোর্স।
গতানুগতিক প্রশিক্ষণের বাইরে গিয়ে এই কোর্সটি সরকারি কর্মকর্তা, পরামর্শক এবং ঠিকাদারদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। কোর্সটি গ্লোবালি এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) স্বীকৃত Level-06 পর্যায়ের পেশাভিত্তিক ডিপ্লোমা প্রোগ্রাম।
আধুনিক ই-জিপি ভিত্তিক ক্রয় ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার (Value for Money) নিশ্চিত করাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। বর্তমানের কোর্সটির ১ম ব্যাচের কার্যক্রম চলছে। এ বিষয়ে DPPM কোর্সের প্রোগ্রাম পরিচালক জনাব Dr. Engr. Md. Mamunur Rashid এর সাথে কথা বলে জানা যায় বর্তমানে ১ম ব্যাচে মোট ৩৮ জন্য অংশগ্রহন করছেন। এমতাবস্থায় পর্যাপ্ত সাড়া পাওয়ায় তারা ২য় ব্যাচের বিজ্ঞাপন প্রচার করছেন যা আগামী জুন’২০২৬ তারিখে শুরু হবে। এই DPPM কোর্স কার্যক্রম ভবিষ্যতে আরও প্রসারিত হবে।
DPPM কোর্সেটি কেন গুরুত্বপূর্ণ ?
সরকারি ক্রয়ের সাথে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য এই কোর্সটি বিভিন্ন ভাবেই অনেক গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে, যেমন:
ক্রয়কারী (Procuring Entity – PE) ও পিডি অফিসের জন্য: ক্রয়কারী এবং প্রকল্প পরিচালকদের (PD) জন্য ক্রয় পরিকল্পনা (Procurement Planning) তৈরি, বাজেট প্রণয়ন, দরপত্র মূল্যায়ন এবং চুক্তি ব্যবস্থাপনা অত্যন্ত সংবেদনশীল কাজ। এ বিষয়ে যথাযথ আইনি কাঠামো অনুসরণের জ্ঞান থাকা জরুরি। কোর্সটিতে কর্মকর্তাদের পিএএ (PPA) এবং পিপিআর (PPR) সম্পর্কে গভীর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ হবে।
মূল্যায়ন কমিটির (Evaluation Committee) জন্য: দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত ও আন্তর্জাতিক মানের করতে এই কোর্সে ‘Bid Evaluation’ এবং ‘Decision Making’ প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোর্সটি কর্মকর্তাদের কারিগরি ও আর্থিক মূল্যায়নে দক্ষ করে তুলবে ।
পরামর্শক ও ঠিকাদারদের জন্য: দরপত্র প্রস্তুত (Tender Preparation), ই-জিপি (e-GP) সিস্টেমের ব্যবহার এবং চুক্তি ব্যবস্থাপনা (Contract Management) সম্পর্কে সম্যক ধারণা একজন ঠিকাদার বা পরামর্শকের জন্য অপরিহার্য। দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ছোটখাটো ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। এই কোর্সের মাধ্যমে পরামর্শক/ঠিকাদাররা মার্কেট ইন্টেলিজেন্স, সঠিক বিড প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল শিখতে পারবেন। এর মাধ্যমে তারা দরপত্র জমা দেওয়া থেকে শুরু করে চুক্তি সম্পাদন পর্যন্ত প্রতিটি ধাপের পেশাদার দক্ষতা অর্জন করতে পারবেন।
পাঠ্যক্রমের বিশেষত্ব ও হাতে-কলমে শিক্ষাঃ
বিআইএম-এর এই ডিপ্লোমা প্রোগ্রামটি শুধুমাত্র তাত্ত্বিক নয়, বরং বাস্তবমুখী ও হাতে-কলমে (Practical) শেখার সুযোগ নিশ্চিত করে:
ই-জিপি (e-GP) সিমুলেশন: বর্তমান সময়ে ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অপরিহার্য। এখানে ই-জিপি সিস্টেমের ওয়ার্কফ্লো এবং অনলাইন দরপত্র দাখিলের সিমুলেশন শেখানো হবে।
চুক্তি ব্যবস্থাপনা (Contract Management): দরপত্র অনুমোদনের পর থেকে কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত গুণগত মান নিশ্চিতকরণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে বিশেষ মডিউল রাখা হয়েছে।
ফিল্ড অ্যাটাচমেন্ট ও ইন্টার্নশিপ: কোর্সের দ্বিতীয় অংশে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ফিল্ড ভিজিট এবং অ্যাপ্লাইড প্রজেক্ট ওয়ার্কের সুযোগ রয়েছে।
বাংলাদেশে পাবলিক প্রকিউরমেন্ট শিক্ষার বর্তমান প্রেক্ষাপট:
বাংলাদেশে সরকারি ক্রয়ের ওপর উচ্চতর শিক্ষার ক্ষেত্রটি বেশ সীমিত। বর্তমানে বিপিপিএ (BPPA), বিআইজিডি (BIGD), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইএসসিবি (ESCB), ইত্যাদি অল্প কিছু প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় এমসিআইপিএস (MCIPS) বা প্রকিউরমেন্ট বিষয়ক বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করে থাকে। সে প্রেক্ষাপটে বিআইএম-এর এই BNQF লেভেল-০৬ স্বীকৃত ডিপ্লোমাটি এর সময়োপযোগী কারিকুলাম এবং সরকারি-বেসরকারি উভয় খাতের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত হওয়ার কারণেও আলাদাভাবে গুরুত্বপূর্ণ।
কোর্সটির সময়কালও খুব উপযোগি, ৬ মাস মেয়াদ। বিআইএম সোবহানবাগ, ঢাকার নিজস্ব ক্যাম্পাসে প্রতি শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ফলে চাকরিজীবি বা অন্যান্যদের চাকরি, ব্যবসা বা একাডেমিক কার্যক্রমের বাইরেও এই কোর্সটিতে অংশগ্রহন করা সহজ।
এই ধরনের কোর্স পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করে রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহার (Value for Money) নিশ্চিতের পাশাপাশা তা অংশগ্রহনকারিদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্যারিয়ার গঠনে সহায়ক।
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় ভুল বা অদক্ষতা শুধু প্রকল্প বিলম্বিতই করে না, বরং আইনি জটিলতাও সৃষ্টি করতে পারে। এই প্রেক্ষাপটে, বিআইএম কর্তৃক আয়োজিত এই ডিপিপিএম (DPPM) কোর্সটি ক্রয়কারী থেকে শুরু করে ঠিকাদার পর্যন্ত সবার জন্য একটি শক্তিশালী পেশাদার ভিত্তি তৈরি করবে। সরকারি ক্রয়ের সাথে জড়িত কর্মকর্তাদের জন্য এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ নয়, বরং জাতীয় উন্নয়নে দক্ষতার সাথে অবদান রাখার একটি সুযোগ।
কোর্স এবং ভর্তি সংক্রান্ত তথ্য জানতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা সপ্তাহঃ ক্রয়কারি, পিডি অফিস ও ঠিকাদারদের জন্য অনন্য সুযোগ
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজিঃ CAG) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১১ মে থেকে ১৯ মে, ২০২৬ পর্যন্ত ০৭

দরপত্র দলিল e-PG5A(National) এবং e-PG8(National) এর বৈশিষ্ঠ্য কি, কখন ব্যবহৃত হবে ?
ক্রয়কারিকে আদর্শ দরপত্র দলিল ব্যবহার (Standard Tender document – STD) করে দরপত্র আহবান করতে হয় এবং ঠিকাদার বা সরবরাহকারিদের সে

e-GP তে আরও ২টি নতুন আদর্শ দরপত্র দলিল (STD) যুক্ত হয়েছে
বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) কর্তৃক পিপিআর ২০২৫ অনুসারে গত ৭ মে ২০২৬ ইং তারিখে আরও ২টি আদর্শ দরপত্র দলিল

Ending the Era of ‘Free Credit’: Securing the SME Tier
For decades, large corporations have treated their small and medium-sized enterprise (SME) suppliers as an informal source of “free credit”
1 thought on “পাবলিক প্রকিউরমেন্টে পেশাদারিত্বের নতুন দিগন্ত: BIM-এর ডিপ্লোমা প্রোগ্রাম (DPPM)”
বিআইএম-এর DPPM কোর্স সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সময়োপযোগী ও পেশাভিত্তিক উদ্যোগ। এটি সরকারি কর্মকর্তা, ঠিকাদার ও পরামর্শকদের আধুনিক ই-জিপি ও প্রকিউরমেন্ট ব্যবস্থাপনায় বাস্তব দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।