অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে বিপিপিএ’র পরিপত্র জারী
সম্প্রতি বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) হতে অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে একটি পরিপত্র জারী করা হয়েছে। পরিপত্রে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অপেক্ষা অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়াকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে গণ্য করা হয়েছে। ফলে, এই প্রভাবিত করার প্রচেষ্টা কে ‘চক্রান্তমূলক কর্ম‘ হিসেবে বিবেচনা যাবে মর্মে সে অনুযায়ি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার করা যাবে।
উল্লেখ্য, অত্যাধিক নিম্নমূল্যের দরপত্র (SLT : Significant Low-Priced Tender) দাখিল প্রকিউরমেন্টে একটি সচরাচর ঘটনা। বিষয়টিকে সমাধানের জন্য পিপিআর ২০২৫ এ SLT এর ঝুঁকি এড়াতে, মূল্যায়নের সময় কারিগরিভাবে গ্রহণযোগ্য দরদাতাদের প্রস্তাবিত মূল্য, দাপ্তরিক প্রাক্কলিত মূল্য এবং সাম্প্রতিক মূল্যসূচকের ভিত্তিতে একটি মুল্যায়ন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে দেখুনঃ অত্যাধিক নিম্নমূল্যের দরপত্র চিহ্নিতকরণ ও মূল্যায়ন
কিন্তু, এরপরও ইদানিং আবারও দেখা যাচ্ছে অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হচ্ছে। যদিও এরূপ দরপত্র SLT এর ফর্মুলা অনুযায়ি আর্থিক মূল্যায়নে বাদ হয়ে যাচ্ছে, কিন্তু এর প্রভাব অন্যান্য দরপত্রের উপর পরিলক্ষিত হচ্ছে।
পরিপত্রের ভাষ্য মতে, সরকারি দরপত্রে কোনো দরপত্র মূল্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অপেক্ষা অত্যধিক নিম্নদরে দাখিল হওয়ার ক্ষেত্রে যদি দরপত্র মূল্যায়ন কমিটির নিকট উক্ত দর/দরসমূহ অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদত্ত মর্মে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে পিপিআর ২০২৫ এর বিধি ৪২(২)-এ উল্লিখিত নির্দেশনার আলোকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে গণ্য করা সমীচীন। এরূপ কাজকে পিপিআর ২০২৫-এর বিধি ১৪৯(২)(গ) অনুযায়ী ‘চক্রান্তমূলক কর্ম’ হিসেবে বিবেচনাপূর্বক দরপত্রদাতাদের বিষয়ে আবশ্যিকভাবে বিধি ১৪৯-এর সংশ্লিষ্ট উপবিধিসমূহ প্রতিপালনপূর্বক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।
পরিপত্রটি নিচে দেয়া হলো।

এই লেখকের অন্যান্য লেখা

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?
বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Indirect Procurement 2026 Report: Uncertainty as a Catalyst for Efficiency
The year 2026 is an extremely challenging and transformative year for procurement professionals. According to the 9th Annual Indirect Procurement

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা