“CIPS বাংলাদেশ” এর নতুন কমিটি গঠিত
বিশ্বজুড়ে প্রকিউরমেন্ট এবং সাপ্লাই পেশাদারদের সর্ববৃহৎ অলাভজনক সংস্থা, চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (CIPS) এর বাংলাদেশ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এই কমিটি বাংলাদেশে প্রকিউরমেন্ট ও সাপ্লাই পেশাকে আরও এগিয়ে নিতে কাজ করবে।
আরও দেখুনঃ বাংলাদেশে সিআইপিএস কার্যক্রম
গত ২১ জুন ২০২৫ ইং তারিখে ESCB ঢাকা ক্যাম্পাসে CIPS বাংলাদেশ শাখার বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রম মূলতঃ তিনটি মূল অংশে বিভক্ত ছিল –
- এজিএম (AGM) ২০২৫
- CIPS বাংলাদেশ শাখা নির্বাচন ২০২৫
- পুরস্কার বিতরণী ও ফিডব্যাক সেশন
এই সভা শেষে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এই অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সিআইপিএস-এর বিভিন্ন স্তরে অধ্যয়নরত অসংখ্য প্রকিউরমেন্ট পেশাদার উপস্থিত ছিলেন।
এজিএম (AGM) ২০২৫

সভার শুরুতে উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ইভেন্টের শিরোনাম সম্বলিত নোটবুক ও কলম প্রদান করা হয়। বিদায়ী কমিটির সচিব, Rashed Morshed, FCIPS, তার মেয়াদের কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- Future Action Plan held at ESCB, Dhaka (January 2023)
- Collaborative Iftar Event with Supply Chain Alliances, held at RAWOA Club (2023)
- AGM-2023 held at ESCB, Dhaka (December 22, 2023)
- Welcoming Newly Certified MCIPS Members, held at ESCB, Dhaka (December 2023)
এছাড়াও, বিগত কমিটির নেতৃত্বে অনেকগুলো Knowledge Sharing প্রোগ্রাম হয়েছে, যেমনঃ
- Managing Mega Projects & Contract Challenges held at CPTU, Dhaka (March 2023)
- Concepts & Challenges of Public-Private Partnerships held at BPPA, Dhaka; Keynote Speaker: Mohammed Shoheler Rahman Chowdhury, MCIPS (June 22, 2023)
- Digital Transformation in Procurement & SCM, held at ESCB, Dhaka; Keynote Speaker: Mahbub Ahmed Chowdhury, FCIPS (January 2024)
- Why EPC contract is different from traditional contracting, held at ESCB, Dhaka; Keynote Speaker: Rashed Morshed, FCIPS, PMP, PEng. (March 18, 2024)
- Building Resilient Supply Chains through Diverse Sourcing, held at ESCB Dhaka; Keynote Speaker: Mahbub Ahmed Chowdhury, FCIPS (July 6, 2024)
- Supplier Relationship Development Program 2025, held at ICT Ministry; Keynote Speaker: Shish Haider Chowdhury, ndc, MCIPS (May 2025)
Rashed Morshed সভায় একটি আর্থিক প্রতিবেদনের সার-সংক্ষেপও তুলে ধরেন এবং উল্লেখ করেন যে কমিটির কাছে বর্তমানে কোনো তহবিল অ-ব্যয়িত নেই। এরপর সহ-সভাপতি, Shish Haider Chowdhury MCIPS (CS), বর্তমান কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সম্ভাব্য ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। বিদায়ী কমিটির সভাপতি, Md. Wasim Jabber MCIPS, তাদের কার্যক্রমের বিভিন্ন সীমাবদ্ধতা স্বীকার করেন এবং চ্যালেঞ্জগুলির জন্য দায়িত্ব নেন। তিনি সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রচেষ্টা এবং অবদান রাখায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিগত কমিটির উপর প্রতিবেদনঃ সিআইপিএস (CIPS) বাংলাদেশ শাখার নতুন কমিটি (২০২২) গঠন
CIPS বাংলাদেশ শাখা নির্বাচন ২০২৫
এজিএম শেষ হওয়ার আগে, বিদায়ী কমিটির সভাপতি জানান যে বর্তমান কমিটি ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সেক্রেটারি, ১ জন কমিউনিকেশন অফিসার, ১ জন এডুকেশন লিয়াজোঁ অফিসার এবং ১২ জন সদস্য নিয়ে গঠিত ছিল। CIPS বাংলাদেশ শাখা নির্বাচন ২০২৫- এ নতুন কমিটি গঠনের জন্য মোট ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে – সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, কমিউনিকেশন অফিসার এবং এডুকেশন লিয়াজোঁ অফিসার পদের জন্য একটি করে এবং সদস্য পদের জন্য আটটি। উপস্থিত সদস্য এবং ভোটাররা মতামত দেন যে, যেহেতু মনোনয়নপত্র জমার সংখ্যার ও কমিটির পদের সংখ্যার কাছাকাছি এবং বর্তমান কমিটিতে ১২ জন সদস্য রয়েছে, তাই ভোট গ্রহণের প্রয়োজন নেই। সবার সম্মতিতে, বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এবং নতুন কমিটির ফলাফল ঘোষণা করে যা নিন্মরূপঃ
CHAIR: Syed Salahuddin Ahmed, MCIPS
VICE CHAIR/TREASURER: Md. Golam Yazdani, MCIPS
SECRETARY: Rashed Morshed, FCIPS, PMP, P.Eng.
COMMUNICATION OFFICER: Md. Moniruzzaman Majumder, MCIPS
EDUCATION LIAISON OFFICER: Md. Rashidul Alom, MCIPS
Members
-
- Md. Wasim Jabber, MCIPS
- Mohammed Shoheler Rahman Chowdhury, MCIPS
- Md. Moktar Hossain, MCIPS
- Md. Sohel Rana, MCIPS
- Mohammed Salah Uddin, MCIPS
- Md. Fahim Abdullah, MCIPS
- Mir Sharif Ahammad, MCIPS
- Nahid Nazim, MCIPS

পুরস্কার বিতরণী ও ফিডব্যাক সেশন
কমিটি গঠনের কার্যক্রম শেষে পুরস্কার বিতরণী ও ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটিকে সনদপত্র প্রদান করে স্বীকৃতি জানানো হয়। প্রথমবারের মতো, Mohammed Shoheler Rahman Chowdhury, MCIPS কে প্রকিউরমেন্ট ও সাপ্লাই পেশায় তার অনুকরণীয় নেতৃত্ব এবং রূপান্তরমূলক অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার (Lifetime Achievement Award ) প্রদান করা হয়। পুরস্কার বিতরণের পর একটি ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে নবনির্বাচিত কমিটিকে ভবিষ্যত কার্যক্রম এবং উদ্যোগের উপর বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।
নতুন কমিটির সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দুই বছর সকলকে নিয়ে প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই প্রফেশনকে এগিয়ে নিতে এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও দেখুনঃ CIPS (the Chartered Institute of Procurement and Supply) কি ?
এই লেখকের অন্যান্য লেখা

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট দিয়ে কি Service ক্রয় করা যাবে ?
সরকারি ক্রয়ের ক্ষেত্রে বারবার দরপত্র আহ্বানের প্রশাসনিক ও আর্থিক জটিলতা নিরসন এবং উন্নততর ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (Framework Agreement)’

নতুন একনেক এবং CCGP কমিটি গঠন
নতুন সরকার আসার পর নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক – ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি

Works চুক্তিতে মূল্যবৃদ্ধি নিয়ে পিপিআর ২০২৫ এ কি আছে ?
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে

European Industrial Law: A master plan to build ‘Made in Europe’ with a procurement power of €2 Trillion
The forthcoming Industrial Accelerator Act, slated for publication on February 26, marks a watershed moment in the European Union’s pursuit