সরকারি ক্রয়ে স্থানীয় অগ্রাধিকারঃ বিধিমালা ও প্রয়োগ পদ্ধতি
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM
উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী)
নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর,
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা।
মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫
ইমেইল: moktar031061@gmail.com
=====================================
বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশীয় শিল্প ও উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে সুরক্ষা প্রদান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি ক্রয় আইনে ‘স্থানীয় অগ্রাধিকার’ (Domestic Preference) এর বিধান রাখা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (PPR) অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ICT) নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্থানীয় দরদাতারা এই আর্থিক সুবিধা লাভ করেন।
স্থানীয় অগ্রাধিকার (Domestic Preference) কি ?
স্থানীয় অগ্রাধিকার হলো একটি মূল্যায়ন পদ্ধতি, যেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের ক্ষেত্রে দেশীয় পণ্য উৎপাদনকারী বা ঠিকাদারদের উদ্ধৃত মূল্যের ওপর একটি নির্দিষ্ট শতাংশ (তফসিল-২ অনুযায়ী) আর্থিক সুবিধা প্রদান করা হয়। এটি মূলত দেশীয় শিল্পের বিকাশ এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করে।
কোন ক্রয় পদ্ধতির জন্য এটি প্রযোজ্য?
আইনের ধারা ৩৩-এর উদ্দেশ্য পূরণকল্পে এটি মূলত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির (International Open Tendering – ICT) মাধ্যমে কেবলমাত্র পণ্য সরবরাহ বা কার্য ক্রয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। দুই ধাপ দরপত্র পদ্ধতি (TSTM), একধাপ দুইখাম দরপত্র পদ্ধতি (OSTETM) কিংবা অন্য কোন ক্রয় পদ্ধতির জন্য এটি প্রযোজ্য নয়।
আন্তর্জাতিক দরপত্রে উন্মুক্ত পদ্ধতিতে ক্রয়ের ক্ষেত্রে দেশীয় অগ্রাধিকার প্রদানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি কোনো বিশেষ পরিস্থিতিতে এই সুবিধা শিথিল করতে হয়, তবে অবশ্যই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (CCEA) সুপারিশ গ্রহণ করতে হবে [ধারা ৩৩(গ)(ঋ)]
পুরো প্রতিবেদন পড়তে লগইন করুন।
এই লেখকের অন্যান্য লেখা

সরকারি ক্রয়ে ‘স্বার্থের সংঘাত’: আইনি বাধ্যবাধকতা ও করণীয়
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কী ? প্রকারভেদ, আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয়ের আয়নাঃ ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ
প্রকৌ: মো: মোকতার হোসেন MCIPS, PMP, CPCM উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী) নক্সা ও পরিদর্শণ-১ পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা। মোবাইল: ০১৭২২০৪৪৩৩৫ ইমেইল: moktar031061@gmail.com