Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ই-জিপি দরপত্রে দাখিল অডিট রিপোর্ট অনলাইনেই যাচাই করা যাবে

Facebook
Twitter
LinkedIn

খুব অচিরেই ই-জিপি দরপত্রে ভুয়া অডিট প্রতিবেদন দাখিলের দিন শেষ হচ্ছে।

অডিট প্রতিবেদন যাচাই সহজ করার জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) এর মধ্যে ১টি Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত ১৬ মে ২০২৪ ইং তারিখে ঢাকার কাওরান বাজারে অবস্থিত সিএ ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আরও দেখুনঃ অডিট আপত্তি এবং চাকরির পেনশনঃ কিছু প্রশ্ন

জাল নিরীক্ষা প্রতিবেদন ঠেকাতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) যৌথ প্রয়াসে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (DVS) ইতিমধ্যেই চালু আছে। এখন, BPPA এর সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার ফলে সরকারি ক্রয় কার্যে দরপত্রে দাখিলকৃত অডিট রিপোর্টগুলো ই-জিপি সিস্টেমে অনলাইনেই যাচাই করা সম্ভব হবে। ফলে দরপত্র মূল্যায়নে সময় কমবে এবং টেন্ডারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (DVS) কে e-GP তে অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়ে প্রকিউরমেন্টবিডি.কম এ অনেক আগেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

প্রতিবেদনটি দেখতে ক্লিক করুনঃ ভুয়া অডিট রিপোর্ট দাখিলের ‘দিন শেষ’

বর্তমানে ই-জিপি সিস্টেমের সাথে NID, iBASS++ and e-PMIS এর ইন্টিগ্রেটেড আছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে ICAB’র সদস্যরা বিভিন্ন কোম্পানির হিসাব নিরীক্ষা রিপোর্টগুলো এই ডিভিএস সিস্টেমে আপলোড করছেন। এখন, ই-জিপির সাথে DVS এর সংযোগ সাধন (integration) করার জন্য সফটওয়ারগত কিছু কাজ করতে হবে। এখন, এই MoU স্বাক্ষরের ফলে এই কাজ এগিয়ে নেয়া সহজ হলো।

2 thoughts on “ই-জিপি দরপত্রে দাখিল অডিট রিপোর্ট অনলাইনেই যাচাই করা যাবে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সংবাদপত্রের পাতা থেকে

বাংলাদেশে ADP বাস্তবায়ন ৫ বছরের সর্বনিম্ন: Procurement Delay কি আসল কারণ ?

বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme–ADP) দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান আর্থিক

Read More »
সমসাময়িক

বাংলাদেশে Manual Tender যুগের সমাপ্তিঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় ১ জুলাই ২০২৬ একটি ঐতিহাসিক মাইলফলক। এদিন থেকে Manual (Offline) Tendering-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবং সরকারি

Read More »
আলাপচারি

সরকারি Procurement System-এ আরও পরিবর্তন আসছে

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থা গত এক দশকে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ই-জিপি (e-GP) চালুর ফলে টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top