কারা অধিদপ্তরের কেনাকাটায় যতো অনিয়ম
কারা অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটায় ব্যাপক অনিয়ম অব্যাহত রয়েছে। পদে পদে লঙ্ঘিত হচ্ছে সরকারি ক্রয় আইন ও বিধি। বিভিন্ন দরপত্র ক্রয় কার্যক্রমে অংশগ্রহণকারী ও মূল্যায়ন কমিটি কর্তৃক দরপত্র ক্রয় কার্যক্রমে PPA-06 এবং PPR-08 এর বিভিন্ন ধারা ও বিধি লঙ্ঘন, ভঙ্গ, অন্যায়, বেআইনি ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড করা হয়েছে। এমনকি পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (CPTU) এর তদন্ত রিপোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় বিশেষ সিন্ডিকেটকে কাজ দেওয়ার অভিযোগও রয়েছে।
সিপিটিইউর একটি ৯ পৃষ্ঠার বিশদ তদন্ত প্রতিবেদনে সরকারি ক্রয় বিধি লঙ্ঘনের বিস্তর তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। রিভিউ প্যানেল-০২ এর চেয়ারপারসন ও সরকারের সাবেক সচিব মো. এনামুল কবীর স্বাক্ষরিত প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, ‘একই রকমের পেশকৃত কাগজপত্র থাকা সত্ত্বেও কেন প্রথমোক্ত ছয়জন দরদাতাকে টেকনিক্যালি অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে তার কোন কারণ প্যানেল বরাবর পেশ করতে ক্রয়কারী কর্তৃপক্ষ (কারা অধিদপ্তর) ব্যর্থ হয়েছে। দ্বিতীয়বারের দরপত্রে টেকনিক্যাল বিষয়গুলো তারা কেন ক্ষেত্র বিশেষে আমলে না নিয়ে ওভারলুক করেছেন তাও বোধগম্য নয়। দরপত্র মূল্যায়নে দরদাতাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার আলোকে মূল্যায়ন যথাযথ হয়নি।’
অপর এক স্থানে বলা হয়েছে, ‘১ম বারের দরপত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল তা দ্বিতীয় বারের দরপত্রেও বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তিনটি দরপত্রকে কারিগরিভাবে যোগ্য ঘোষণা করা হলো তার উপযুক্ত যুক্তি বা কারণ ক্রয়কারী কর্তৃপক্ষ প্যানেল বরাবর পেশ করতে পারেননি।’
তদন্ত প্রতিবেদনজুড়ে কারা অধিদপ্তরের দরপত্র মূল্যায়ন কমিটির বিরুদ্ধে এ রকম বহু অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে।
এই লেখকের অন্যান্য লেখা

চুক্তির পর contract modification নিয়ে EU Court-এর ঐতিহাসিক রায়
Public procurement-এর ক্ষেত্রে contract award-এর পর contract modification সবসময়ই একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। কারণ একটি contract-এর মূল কাঠামো পরিবর্তন করা হলে

IT Hardware ক্রয় নিয়ে “Force Majeure” বিতর্ক
বিশ্বব্যাপী IT hardware procurement বর্তমানে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখোমুখি। সাম্প্রতিক সময়ে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং স্টোরেজ ডিভাইসের মতো প্রযুক্তি পণ্যের

ইউনিয়ন পরিষদে এখনও চালু হয়নি ই-জিপি
স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে ? বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ (Union

১ম সংসদ অধিবেশনঃ সরকারি ক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ
আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের