ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার পুল সম্প্রসারণ হচ্ছেঃ আবেদনের বিস্তারিত জানুন
বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) তাদের ‘ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার পুল (National Procurement Trainers Pool)‘ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (PMIPSD)’ প্রকল্পের আওতায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে ২০০৩ সালে বিশ্বব্যাংকের সহায়তায় এই বিশেষায়িত ট্রেইনার পুলটি গঠিত হয়। পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ অনুযায়ী এই পুলের সদস্যদের ‘ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার’ বা ‘জাতীয় ক্রয় প্রশিক্ষ’ হিসেবে অভিহিত করা হয়। গত ২০১৬ সালে ২১ জন এবং সর্বশেষ ২০২১ সালে ১৪ জন সহ এ পর্যন্ত মোট National Procurement Trainers এর সংখ্যা ৭৩ জন।

বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিকীকরণের অংশ হিসেবে বিপিপিএ কর্তৃক ক্রয়কারী সংস্থা, ব্যাংক কর্মকর্তা এবং বাংলাদেশের দরপত্রদাতাদের বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা হয়ে থাকে। জাতীয় ক্রয় প্রশিক্ষকগন এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মূল হাতিয়ার।
সম্প্রতি পিপিআর ২০২৫ জারী হবার পর হতে ক্রয়কারি, মূল্যায়ন কমিটি, দরপত্রদাতা/সরবরাহকারী/পরামর্শক, ইত্যাদি সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সরকারি ক্রয় বিষয়ক দক্ষতা অর্জনের অত্যাধিক চাহিদা তৈরি হয়েছে। সে হিসেবে এই নিয়োগ নিশ্চিতভাবেই বিদ্যমান ট্রেইনার পুলকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি বিপিপিএ’র প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, আইন, অ্যাকাউন্টিং, ব্যবসায় প্রশাসন, পরিসংখ্যান, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বয়স: আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
পেশাগত অভিজ্ঞতা: সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞানসহ ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫’ সম্পর্কে আপ-টু-ডেট ধারণা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রয়োজনীয় প্রশিক্ষণ: আবেদনকারীকে অবশ্যই বিপিপিএ (প্রাক্তন সিপিটিইউ) থেকে সরকারি ক্রয়ের ওপর ৩ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে
অন্যান্য দক্ষতা: প্রার্থীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। এছাড়া উপস্থাপনা দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকা জরুরি।
নির্বাচন পদ্ধতি
প্রাথমিক মূল্যায়নের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে [৫]। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ক্লাসরুম প্রেজেন্টেশন এবং সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে [৫]। নির্বাচিতদের পরবর্তীতে ‘ট্রেনিং অব ট্রেইনার্স (ToT)’ প্রোগ্রামের মাধ্যমে আরও দক্ষ করে তোলা হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা বিপিপিএ-র অফিস থেকে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ২২ জুন ২০২৬, বিকেল ৫:০০ টার মধ্যে সরাসরি অথবা ইমেলের মাধ্যমে (apply@bppa.gov.bd) জমা দিতে হবে।
আবেদন ফরম দেখতে ক্লিক করুন।

সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিবর্গের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিস্তারিত জানতে বিপিপিএ-র ওয়েবসাইট ভিজিট করুন।
এছাড়াও, ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেইনার পুল এর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে প্রকিউরমেন্টবিডি.কম এ চোখ রাখুন।
আরও দেখুনঃ
এই লেখকের অন্যান্য লেখা

SLT: টেন্ডারে কৃত্রিম প্রতিযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ক্রয়ব্যবস্থায় (Public Procurement) দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয় ছিল অস্বাভাবিক কম দর (Abnormally Low Bid – ALB)

NOA অটোমেটিক accepted দেখাচ্ছে। এখন করণীয় কি ?
একটি টেন্ডারে কর্তৃপক্ষ আমার প্রতিষ্ঠানের নামে NOA (Notification of Award) ইস্যু করেছে, ই-জিপিতে মেসেজ এসেছে। কিন্তু আমি এক্সেপ্ট করতে গিয়ে

NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়
বিস্তারিত দেখুনঃ NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়

Individual Consultancy চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা
বিস্তারিত দেখুনঃ ব্যক্তি পরামর্শক (Individual Consultant) চুক্তিতে ভ্যাট এবং আয়করের হার নিয়ে হতাশা