PPR-2025 অনুসরণে উপজেলা পরিষদ ও পৌরসভায় দরপত্র মূল্যায়ন কমিটি
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫) জারী হয়েছে।
সংশোধিত আইন ও নতুন বিধিমালায় অনেকগুলো সংশোধনী আনা হয়েছে। কমিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত দেখুনঃ পিপিআর ২০২৫ এ মোট কতগুলো কমিটি আছে এবং সেগুলো কি কি।
এখন প্রশ্ন হলো, সর্বশেষ জারীকৃত PPR-2025 অনুসারে উপজেলা পরিষদের দরপত্র কমিটিতে কি কি পরিবর্তন এসেছে ?
আরও দেখুনঃ ই-জিপি মূল্যায়ন কমিটি (e-GP Guidelines, 2025) গঠন
উপজেলা পরিষদ ও পৌরসভার দরপত্র কমিটি
বর্তমান পিপিআর ২০২৫ এর বিধি ১১(১) তে কমিটি বিষয়ে নির্দেশনা দেয়া আছে। তফসিল-২ এ কমিটির গঠন নিয়ে বিস্তারিত আছে।
বিস্তারিত দেখুনঃ তফসিল-২ঃ PPR-2025 অনুসারে দরপত্র কমিটি
উপজেলা পরিষদের দরপত্র কমিটিঃ
- অনুমোদনকারী কর্তৃপক্ষ HOPE (উপজেলা চেয়ারম্যান/মেয়র বা সরকার কর্তৃক নির্দেশিত কর্তৃপক্ষ) পর্যন্ত হলে মূল্যায়ন কমিটির সদস্য ৩ জন (১ জন একই বা ভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার অন্য ক্রয়কারী হবে);
- অনুমোদনকারী HOPE এর উর্ধ্বে (মন্ত্রণালয়) হলে কমিটির সদস্য ৫-৭ জন যার ২ জন ভিন্ন মন্ত্রণালয়ের;
- কমিটিতে PPR Training প্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে।
তবে, ই-জিপি’র ক্ষেত্রে দরপত্র উন্মুক্তকরণ কমিটি প্রয়োজন হবে না। এ বিষয়ে দেখুনঃ ই-জিপিতে উন্মুক্তকরণ কমিটি ছাড়া দরপত্র মূল্যায়ন
সুতরাং, পিপিআর ২০২৫ এবং ই-জিপি গাইড-লাইন অনুযায়ি ইতিপূর্বেকার উপজেলা পরিষদ ও পৌরসভা গুলোর দরপত্র মূল্যায়ন কমিটিগুলো সংশোধনের প্রয়োজন হতে পারে।
আরও দেখুনঃ পিপিআর ২০২৫ জারীর ফলে অফলাইনে করতে চাইলে কি করতে হবে ?
এই লেখকের অন্যান্য লেখা

পাবলিক প্রকিউরমেন্টে পেশাদারিত্বের নতুন দিগন্ত: BIM-এর ডিপ্লোমা প্রোগ্রাম (DPPM)
বাংলাদেশের সরকারি ক্রয় বা পাবলিক প্রকিউরমেন্ট ব্যবস্থা এখন একটি অত্যন্ত প্রযুক্তিগত এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। প্রতি বছর

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা সপ্তাহঃ ক্রয়কারি, পিডি অফিস ও ঠিকাদারদের জন্য অনন্য সুযোগ
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজিঃ CAG) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১১ মে থেকে ১৯ মে, ২০২৬ পর্যন্ত ০৭

দরপত্র দলিল e-PG5A(National) এবং e-PG8(National) এর বৈশিষ্ঠ্য কি, কখন ব্যবহৃত হবে ?
ক্রয়কারিকে আদর্শ দরপত্র দলিল ব্যবহার (Standard Tender document – STD) করে দরপত্র আহবান করতে হয় এবং ঠিকাদার বা সরবরাহকারিদের সে

e-GP তে আরও ২টি নতুন আদর্শ দরপত্র দলিল (STD) যুক্ত হয়েছে
বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) কর্তৃক পিপিআর ২০২৫ অনুসারে গত ৭ মে ২০২৬ ইং তারিখে আরও ২টি আদর্শ দরপত্র দলিল