কতিপয় সংজ্ঞা
ক্রয়কারী:
PPA-০৬ এর ধারা ২(৮) অনুযায়ী “ক্রয়কারী (procuring entity)” অর্থ সরকারী তহবিলের অর্থ দ্বারা কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের জন্য প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন কোন ক্রয়কারী;
দরপত্র:
PPA-০৬ এর ধারা ২(১১) অনুযায়ী “দরপত্র” বা “প্রস্তাব” অর্থ দরপত্রদাতা বা কোন পরামর্শক কর্তৃক পণ্য, কার্য বা সেবা সরবরাহের জন্য ক্রয়কারীর নিকট দাখিলকৃত দরপত্র বা প্রস্তাব।
দরপত্র ও দরপত্র দলিল:
PPA-০৬ এর ধারা ২(১১) অনুযায়ী ক্রয়কারীর নিকট দাখিলকৃত দলিলাদি হচ্ছে দরপত্র।
PPA-০৬ এর ধারা ২(১২) অনুযায়ী ক্রয়কারী কর্তৃক কোনো দরপত্রদাতা বা পরামর্শককে সরবরাহকৃত দলিলাদি হচ্ছে দরপত্র দলিল।
আদর্শ দরপত্র দলিল: (STD: Standard Tender Document)
PPR-০৮ এর বিধি ৪(১) অনুযায়ী সরকারী ক্রয়ের ক্ষেত্রে সিপিটিইউ কর্তৃক জারীকৃত এবং তফসিল-১ (Schedule-I) এ বর্ণিত আদর্শ দলিলসমূহ (Standard Documents) ব্যবহার করতে হবে।
ক্রয় পদ্ধতি: (Procurement Methods):
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এ মোট ৬টি ক্রয় পদ্ধতির আলোচনা করা হয়েছে, যথা –
– উন্মুক্ত দরপত্র পদ্ধতি
– সীমিত দরপত্র পদ্ধতি
– দুই পর্যায় বিশিষ্ট দরপত্র পদ্ধতি
– কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি
– সরাসরি ক্রয় পদ্ধতি
– ফ্রেমওয়ার্ক চুক্তি
সিপিটিইউ (CPTU):
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’ এর বিধি ২(৫৭) অনুযায়ী “সিপিটিইউ (CPTU)” অর্থ আইন ও এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে স্থাপিত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট।
সিপিটিইউ এর দায়িত্ব:
‘পাবলিক প্রকিউরমেন্ট আইন (Act), ২০০৬’ এর ধারা ৬৭ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (Rule), ২০০৮’ এর বিধি ১৩০ দেখুন।
এই লেখকের অন্যান্য লেখা

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?
চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন

রেডিও Talk: আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
বিস্তারিত দেখুনঃ আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস

রেডিও Talk: ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ
বিস্তারিত দেখুনঃ ই-জিপি সাইটে ভোগান্তি: ব্যবহারকারীদের ক্ষোভ, কবে মিলবে সমাধান ?

রেডিও Talk: ই-জিপিতে ব্যক্তি পরামর্শকদের রেজিস্ট্রেশন ফি নিয়ে বৈষম্য
বিস্তারিত দেখুনঃ ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য