Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

টেকসই সরকারি ক্রয় (SPP) কি ?

Facebook
Twitter
LinkedIn

টেকসই সরকারি ক্রয় হচ্ছে সরকারি তহবিল দ্বারা এমন একটি ক্রয় এবং বিনিয়োগ প্রক্রিয়া যাতে সামগ্রিক ভাবে ব্যয়ের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক প্রভাব বিবেচনা করা হয়।

বাংলাদেশ সরকার গত ডিসেম্বর ১০, ২০২৩ ইং তারিখে “টেকসই সরকারি ক্রয় (Sustainable Public Procurement: SPP) নীতি, ২০২৩” এর প্রজ্ঞাপন জারী করেছে।

বিস্তারিত দেখুনঃ টেকসই সরকারি ক্রয় (SPP) নীতি, ২০২৩

 

টেকসই সরকারি ক্রয় (Sustainable Public Procurement: SPP) নীতি, ২০২৩ এর ধারা ৬.১ অনুযায়ি টেকসই ক্রয়কে এভাবে সংজ্ঞিত করা যায় যে, “এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান তার পণ্য, কার্য বা সেবা এবং উপযোগসমূহের (utilities) চাহিদা এমনভাবে পূরণ করে, যা শুধু এ প্রতিষ্ঠানের জন্যই নয় বরং সমাজ ও অর্থনীতির জন্যও সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সমগ্র জীবনের ভিত্তিতে অর্থের সর্বোত্তম উপযোগিতা (VfM) নিশ্চিত করে; পাশাপাশি পরিবেশের ক্ষতিও হ্রাস করে।” এই সংজ্ঞার্থটি টেকসই-সংক্রান্ত তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত; সেগুলো হলো : পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক স্তম্ভ।

টেকসই সরকারি ক্রয় (SPP) এর কিছু উদাহরণ দেখতে ক্লিক করুন

 

ধারা ১.৫ অনুযায়ি সরকারি ক্রয়কে তখনই টেকসই ক্রয় বলা হবে যখন এটি টেকসই সরকারি ক্রয় (SPP) চাহিদা, কারিগরি বিনির্দেশ এবং মানদণ্ডগুলোকে একীভূত করবে এবং যা সম্পদের কার্যকারিতা, পণ্যের মান ও সেবার গুণগতমান বৃদ্ধি এবং ক্রয়ের ক্ষেত্রে সামগ্রিক ব্যয় (TC) সমন্বয় করার মাধ্যমে পরিবেশ রক্ষা, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করবে।

“টেকসই সরকারি ক্রয় নীতি, ২০২৩” এর উল্লেখযোগ্য বিষয় দেখতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

LTM টেন্ডারের Performance Security/Retention Money কখন কোনটি ফেরত হবে ?

সর্বশেষ প্রনীত PPR-2025 এবং আদর্শ দরপত্র দলিল (STD) অনুযায়ী, বর্তমানে অনেক কিছু আপডেট হয়েছে। ফলে পারফরমেন্স সিকিউরিটি এবং রিটেনশন মানি নিয়ে

Read More »
সমসাময়িক

NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়

সৌদি আরবের ১ ট্রিলিয়ন ডলারের উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট ‘দ্য লাইন’ বর্তমানে এক গভীর কৌশলগত সংকটের সম্মুখীন হয়েছে, যা মূলত পেশাদার

Read More »
BPPA Circulars

অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে বিপিপিএ’র পরিপত্র জারী

সম্প্রতি বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) হতে অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে একটি পরিপত্র জারী করা হয়েছে।

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?

Scroll to Top