Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সম্মানি পাওয়া মূল্যায়ন কমিটির অধিকার

Facebook
Twitter
LinkedIn

প্রায়শই মূল্যায়ন ও উন্মুক্তকরণ কমিটির সদস্যদের কে সম্মানী দেয়া হয় না অথবা মিটিং এর সংখ্যা কম দেখিয়ে কম সম্মানী দেয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। কিন্তু পিপিআর-২০২৫ (এবং পিপিআর-০৮) এ এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

পিপিআর-২০২৫ এর বিধি ১৯ [পিপিআর-০৮ এর ক্ষেত্রে বিধি ৮(১৫)] অনুযায়ি মূল্যায়ন কমিটি, কারিগরি কমিটি সহ অন্যান্য কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে উৎসাহ প্রদানের জন্য সভা আহ্বানকারী ক্রয়কারী নির্ধারিত হারে প্রত্যেক সদস্যকে ফি বা সম্মানি প্রদান করবে।

পিপিআর-২০২৫ এর বিধি ১৯

কতিপয় নিয়মিত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে উৎসাহ প্রদানের নিমিত্ত ক্রয়কারী নির্ধারিত হারে সংশ্লিষ্ট কমিটিসমূহের প্রত্যেক সদস্যকে সম্মানি প্রদান করবে এবং সেলক্ষ্যে উন্নয়ন ও পরিচালন বাজেটে ক্রয়কারীর অনুকূলে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখতে হবে।

আরও দেখুনঃ পিপিআর ২০২৫ এ মোট কতগুলো কমিটি এবং কি কি ?

কিন্তু তারপরও প্রায়শই অভিযোগ পাওয়া যায় যে ক্রয়কারি থেকে যথাযথ সম্মানি প্রদান করা হয় না। আবার বিভিন্ন ক্রয়কারি দপ্তরে আলোচনা করে জানা যায় যে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ তারা পান না। ফলে বেশিরভাগ সময়ই ফি বা সম্মানি প্রদান করা যায় না।

এই সম্মানি না দেয়ার কারনে সরকারও পর্যাপ্ত ট্যাক্স হারাচ্ছে।

এই ন্যায্য পাওনা পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষদের প্রতি ‘প্রকিউরমেন্ট বিডি‘ এর পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, বর্তমানে পিপিআর ২০২৫ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ জারী হওয়ায় কমিটির কলেবর ও সম্মানীর হার পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত দেখুনঃ ই-জিপি মূল্যায়ন কমিটি (e-GP Guidelines, 2025) গঠন

10 thoughts on “সম্মানি পাওয়া মূল্যায়ন কমিটির অধিকার”

  1. একজন ব্যক্তি এক তিনে সর্বোচ্চ কয়টি সন্মানী নিতে পারবেন? কোন সিলিং আছে কিনা?

    1. একজন সদস্য ১টি প্যাকেজের দরপত্র মূল্যায়নে সর্বোচ্চ ৩টি সভার সম্মানী পাবেন।

      সভাগুলো যৌক্তিক কারনে এবং সাধারণত আলাদা আলাদা তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। একই দিনে একই দরপত্রের জন্য ২টি বা ৩টি সভা হবার কথা না।

  2. Avatar
    Md. Rezaul Karim

    সরকারি অফিসে দরপত্র মূল্যায়ন কমিটির সভা অনলাইন (জুম) এর মাধ্যমে করার নিয়ম আছে কি? থাকলে তার সম্মানীর পরিমান কত হবে?

    1. সরকারি দপ্তরগুলিতে এখন অনেক সভা-ই অনলাইনে অনুষ্ঠিত হয়। করোনাকালে এভাবেই সরকারি কাজ এগিয়েছে।

      বর্তমানে বেশিরভাগ দরপত্র-ই ই-জিপিতে অনলাইনে হচ্ছে। ই-জিপিতে বেশিরভাগ কাজই অনলাইনে সম্পন্ন হয়। যার যার কম্পিউটারে আলাদা আলাদা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকে তার নিজস্ব অংশটুকুর কাজ করতে পারে। মূল্যায়ন কমিটিতেও সদস্যরা আলাদা আলাদা ভাবে যার যার মূল্যায়ন ও মতামত দিয়ে থাকেন।

      সে হিসেবে দরপত্র মূল্যায়ন কমিটির সভা কিন্তু অনলাইনেই হচ্ছে। তবে মূল্যায়ন কমিটির সদস্যরা যদি ই-জিপি সিস্টেমের বাইরেও আলাদা সভা করে নিজেদের মধ্যে আলোচনা করতে চান তবে অনলাইন বিভিন্ন মাধ্যমে অবশ্যই সভা করতে পারবেন। তবে অনলাইনে এভাবে সভা করলেও নিজস্ব মন্তব্য ই-জিপিতে প্রদান করতে হবে।

      কাজেই ই-জিপি টেন্ডারের ক্ষেত্রে সব মিটিং-ই অনলাইন মিটিং হিসেবে গণ্য হবে। সরাসরি মিটিং করা অপশনাল।

      আর অফলাইন দরপত্রের ক্ষেত্রেও যদি মূল্যায়ন কমিটির সদস্যরা নিজেরা সরাসরি বসে মিটিং না করে অনলাইনেই মিটিং করে সে অনুযায়ি সভার রেজুলেশন স্বাক্ষর করেন তবে সেই সভাগুলোও দরপত্র মূল্যায়ন কমিটির সভা হিসেবে গণ্য করতে কোন বাধা নেই।

      সাধারণত, দরপত্র মূল্যায়নে ৩টি আবশ্যকীয় ধাপ শেষ করতে হয়ঃ ১) প্রাথমিক ও কারিগরি মূল্যায়ন, ২) আর্থিক মূল্যায়ন ও ৩) দাখিল-উত্তর যোগ্যতা যাচাই। এই তিনটি কাজ শেষ হলেই তারপর মূল্যায়ন কমিটি মূল্যায়ন সমাপ্ত করে সুপারিশ সহকারে তা অনুমোদনের জন্য প্রেরণ করতে পারেন। কাজেই, যে কোন অনলাইন বা এ-জিপি দরপত্র মূল্যায়নে ৩টি সভা এবং সে অনুযায়ি প্রত্যেক সদস্য ৩টি সম্মানি প্রাপ্য হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

LTM টেন্ডারের Performance Security/Retention Money কখন কোনটি ফেরত হবে ?

সর্বশেষ প্রনীত PPR-2025 এবং আদর্শ দরপত্র দলিল (STD) অনুযায়ী, বর্তমানে অনেক কিছু আপডেট হয়েছে। ফলে পারফরমেন্স সিকিউরিটি এবং রিটেনশন মানি নিয়ে

Read More »
সমসাময়িক

NEOM & The Line: একটি কৌশলগত প্রকল্প এবং ক্রয় পরিকল্পনার মহাবিপর্যয়

সৌদি আরবের ১ ট্রিলিয়ন ডলারের উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট ‘দ্য লাইন’ বর্তমানে এক গভীর কৌশলগত সংকটের সম্মুখীন হয়েছে, যা মূলত পেশাদার

Read More »
BPPA Circulars

অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে বিপিপিএ’র পরিপত্র জারী

সম্প্রতি বিপিপিএ (Bangladesh Public Procurement Authority – BPPA) হতে অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে একটি পরিপত্র জারী করা হয়েছে।

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?

Scroll to Top