একটি ভাইরাল পণ্যের উত্থান-পতন: Labubu সাপ্লাই-চেইন কেস স্টাডি
চীনের বিখ্যাত খেলনা কোম্পানি পপ মার্ট (Pop Mart)-এর Labubu নামের একটি খেলনাটি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভোক্তা আচরণ, ডিজিটাল মার্কেটিং এবং supply chain ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
লাবুবু (Labubu) হলো বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি পুতুল বা আর্ট টয়। এটি মূলত একটি ছোট দানব বা এলফ (Elf)-এর মতো দেখতে একটি কাল্পনিক চরিত্র। কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক (BLACKPINK)-এর সদস্য লিসা (Lisa) যখন এই পুতুলের সাথে ছবি শেয়ার করেন, তখন থেকেই এটি বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত হয়।

২০২৪–২০২৫ সময়কালে এটি এক অভূতপূর্ব “viral consumer product”-এ পরিণত হয়। Labubu পণ্যটি সীমিত সংস্করণ, অনিশ্চয়তাভিত্তিক (blind box) বিক্রয় মডেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে বাজারে উচ্চ চাহিদা তৈরি করে।
এই উত্থানের ফলে Pop Mart-এর আর্থিক প্রবৃদ্ধি নজিরবিহীন হয়ে ওঠে। ২০২৫ সালে কোম্পানির রাজস্ব প্রায় ১৮৫% বৃদ্ধি পেয়ে ৩৭ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়, যেখানে Labubu-ভিত্তিক “Monsters” সিরিজ একাই মোট আয়ের প্রায় এক-তৃতীয়াংশের বেশি অবদান রাখে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে দ্রুত সম্প্রসারণ, বিশেষ করে উত্তর আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিক্রয় বৃদ্ধির ফলে এই পণ্যটি একটি বৈশ্বিক phenomenon-এ পরিণত হয়।
তবে এই দ্রুত উত্থান supply chain ব্যবস্থাপনার একটি মৌলিক সীমাবদ্ধতাকে উন্মোচন করে। প্রচলিত demand forecasting পদ্ধতি অতীতের ডেটা, মৌসুমি প্রবণতা এবং পূর্বনির্ধারিত মার্কেটিং কৌশলের উপর নির্ভরশীল। কিন্তু Labubu-এর মতো viral পণ্যের ক্ষেত্রে চাহিদা হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায়, যা পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব। ফলস্বরূপ, Pop Mart প্রাথমিক পর্যায়ে তীব্র supply shortage-এর সম্মুখীন হয় এবং বাজারে দীর্ঘ সারি, stock-out এবং resale market-এ মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যায়।
এই সংকট মোকাবিলায় কোম্পানি একদিকে উৎপাদন বৃদ্ধি করতে থাকে, অন্যদিকে সীমিত সরবরাহ বজায় রেখে কৃত্রিম scarcity তৈরি করার কৌশলও গ্রহণ করে। এই scarcity marketing স্বল্পমেয়াদে demand আরও বাড়ালেও, এটি parallel market-এ counterfeit পণ্যের বিস্তার ঘটায় এবং supply chain-এর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। অর্থাৎ, supply chain শুধুমাত্র উৎপাদন ও বিতরণ ব্যবস্থার বিষয় নয়; এটি consumer psychology এবং market signaling-এর সাথেও গভীরভাবে সম্পর্কিত।
পরবর্তী পর্যায়ে, কোম্পানি দ্রুত উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক manufacturing capacity (যেমন মেক্সিকো, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায়) সম্প্রসারণের মাধ্যমে demand পূরণের চেষ্টা করে। কিন্তু এখানেই দেখা দেয় classical “bullwhip effect” – প্রাথমিক demand surge-এর প্রতিক্রিয়ায় অতিরিক্ত উৎপাদন, যা পরবর্তীতে oversupply-এ রূপ নেয়। এর ফলে resale market-এ Labubu-এর মূল্য দ্রুত হ্রাস পায় এবং বাজারে saturation দেখা দেয়।
এই অবস্থার সঙ্গে যুক্ত হয় আরেকটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঝুঁকি – product concentration risk। Labubu-এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা Pop Mart-এর ব্যবসাকে একক পণ্যের সাফল্যের সাথে সরাসরি সংযুক্ত করে ফেলে। ২০২৬ সালে এসে বিনিয়োগকারীদের উদ্বেগের অন্যতম কারণ এই যে, Labubu-এর জনপ্রিয়তা কমে গেলে কোম্পানির প্রবৃদ্ধি টেকসই থাকবে কি না। ফলস্বরূপ, শক্তিশালী আর্থিক ফলাফল সত্ত্বেও কোম্পানির শেয়ারমূল্য প্রায় ২০%–২৩% পর্যন্ত পতন ঘটে।
এই কেসটি procurement ও supply chain management-এর দৃষ্টিকোণ থেকে কয়েকটি মৌলিক বাস্তবতা তুলে ধরেঃ
প্রথমত, demand volatility আধুনিক supply chain-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন তা social media-driven হয়।
দ্বিতীয়ত, production capacity বাড়ানোই যথেষ্ট নয়; বরং flexibility, responsiveness এবং real-time visibility অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, artificial scarcity কৌশল স্বল্পমেয়াদে লাভজনক হলেও এটি দীর্ঘমেয়াদে supply chain distortion সৃষ্টি করতে পারে।
চতুর্থত, global expansion supply chain resilience বাড়ালেও এটি coordination complexity এবং operational risk বৃদ্ধি করে।
সবশেষে, Labubu কেসটি দেখায় যে supply chain আর শুধুমাত্র একটি operational function নয়; এটি একটি strategic capability, যা market dynamics, consumer behaviour এবং corporate risk management-এর সাথে গভীরভাবে যুক্ত। viral growth-এর যুগে supply chain professionals-দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো –
“Efficiency নয়, adaptability-ই টেকসই supply chain-এর মূল চাবিকাঠি”
Reference: Pop Mart: The Rise and Fall of the Labubu Supply Chain
এই লেখকের অন্যান্য লেখা

e-GP টেন্ডারে TEC সদস্যদের Declaration কি হার্ডকপিতে আলাদা দিতে হবে ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

দরপত্র মূল্যায়নে TEC সদস্যদের কতগুলো ঘোষণা (Declaration) দিতে হয় ?
সরকারি টেন্ডারে সরকারি ক্রয় বিধিমালা মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি (Tender Evaluation Committee – TEC) গঠন করতে হয়। এই কমিটি দরপত্র মূল্যায়ন

Specification Trap: Lessons from the DYKA Case
Technical specification determination in public procurement is a highly sensitive matter because it dictates how open or restricted competition will

“Technical Specification” বনাম “প্রতিযোগিতা” – একটি মামলার ফলাফল
Public procurement-এ technical specification নির্ধারণ একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারণ এখানেই নির্ধারিত হয় – competition কতটা উন্মুক্ত হবে, আর কতটা