দরপত্র দলিল PW3 বাংলা ভার্সনের খসড়া প্রকাশ করা হয়েছে
CPTU কর্তৃক উন্মুক্ত দরপত্র পদ্ধতি মধ্যমে কার্য ক্রয়ের জন্য ৩ কোটি টাকার উর্ধ্বের যে-কোনো মূল্যমানের (প্রাক-যোগ্যতা ছাড়া) আদর্শ দরপত্র দলিল (অভ্যন্তরীণ) বাংলায় প্রকাশ করেছে। ব্যবহারকারিদের এর উপর মতামত দেয়ার জন্য তা ওয়েবসাইটে রাখা হয়েছে।
PW3 STD ডকুমেন্টটি আজ ১৫ই জুন ২০২২ তারিখে এটা প্রকাশ করা হয়েছে। এটি সহ এ পর্যন্ত মোট ৫টি আদর্শ দরপত্র দলিল বাংলায় প্রকাশ করা হল।
এ লক্ষ্যে গত 30/07/2018 তারিখে সিপিটিইউ (Central Procurement Technical Unit) এবং “Micro Industries Development Assistance and Services (MIDAS)” প্রতিষ্ঠানের মধ্যে “Consultancy Services for Translator Consultant (Firm) for Translating Standard Tender Document (STD)” সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির আওতায় আরও কিছু আদর্শ দরপত্র দলিল বাংলায় প্রকাশের কার্যক্রম চলছে।
এই দরপত্র দলিল টি শুধুমাত্র অফলাইনের ক্রয়ের জন্য ব্যবহৃত হবে। ই-জিপিতে এখনই ব্যবহার করা যাবে না।
এখনও বেশিরভাগ দরপত্র দলিলই সম্পুর্ণ ইংরেজীতে রয়ে গেছে। এরূপ প্রেক্ষাপটে সরকারি ক্রয় কার্যক্রম অবাধ ও প্রতিযোগিতামূলক করার জন্য দরপত্র দলিল সুবান্ধব করা প্রয়োজন, অন্তত জাতীয় পর্যায়ে আহবানকৃত দরপত্র দলিলের জন্য তো অবশ্যই করা উচিত। যদিও, ইতিপূর্বে যে ৪টি বাংলা দরপত্র দলিল প্রকাশ করা হয়েছিল তা প্রকৃতপক্ষেই ব্যবহার হচ্ছে কিনা তা জানা যায় নি।
দরপত্র কার্যক্রমের একটি উল্লেখযোগ্য প্লাটফর্ম হচ্ছে ই-জিপি পোর্টাল। ২০১১ সালে বাংলাদেশে ই-জিপি চালু হবার পর হতে তা দ্রুত জনপ্রিয় হচ্ছে। কিন্তু ই-জিপি পোর্টাল সাইট টির শুধুমাত্র হোম পেইজের কিছু অংশ বাংলায় আছে। ভেতরের সকল কাজ ও নির্দেশনা ইংরেজীতে। ই-জিপি গাইডলাইনটি-ও ইংরেজীতে রয়ে গেছে।
এ সম্পর্কে পূর্বের রিপোর্ট দেখতে ক্লিক করুণ।
এই লেখকের অন্যান্য লেখা

Balancing Discretion and Equal Treatment: Insights from the CJEU’s Landmark Ruling
In 2026, the Court of Justice of the European Union (CJEU) delivered a landmark ruling in Case C-590/24 AK Dlhopolec

Procurement-এ flexibility আছে, কিন্তু তা সীমাহীন নয়ঃ ইউরোপের সর্বোচ্চ আদালত
ইউরোপীয় ইউনিয়নের পাবলিক প্রকিউরমেন্ট আইনে ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি হলো Case C-590/24 AK Dlhopolec and Others। এই মামলাটি

১টি ৩৫ কোটি টাকার রাস্তার কাজ যা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এখন, কাজ চলাকালীন ভেরিয়েশন লাগবে। কিছু আইটেমের কাজ কমে যাওয়ায় ৩৫ কোটি টাকার মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে। সমস্যা হলো, ৫টি Non-Tender আইটেম লাগবে যা সব মিলে ৩.৫ কোটি টাকার। এখন, এক্ষেত্রে কি ভেরিয়েশন লাগবে ? কে অনুমোদন দিবে, মন্ত্রণালয় নাকি HOPE ?
চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন

রেডিও Talk: আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
বিস্তারিত দেখুনঃ আন্তর্জাতিক প্রকিউরমেন্ট দিবস
4 thoughts on “দরপত্র দলিল PW3 বাংলা ভার্সনের খসড়া প্রকাশ করা হয়েছে”
It is very good initiative and much people in this segment will be more benefited.
Yes.
good initiative
Its Very googd