Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

নির্মাণ সামগ্রীর দাম আরও বৃদ্ধির আশংকা !!!

Facebook
Twitter
LinkedIn

বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে আজ সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬৮ ধরনের পণ্য আমদানি নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ম অনুযায়ী প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে তা কার্যকরও করা হয়েছে।

অন্যান্য পণ্যের সাথে নির্মাণসামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত রড, বিলেট ইত্যাদির ওপর ৩ থেকে ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে। সিমেন্ট খাতের অন্যতম কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারির কারনে অর্থনৈতিক মন্দা চলা অবস্থাতেই এখন যুক্ত হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। বিগত প্রায় ছয়-সাত মাস যাবত এমনিতেই নির্মাণসামগ্রীর মূল্য অস্বাভাবিক অবস্থায় ছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে এই সেক্টর যে আরও অস্থির হয়ে পড়বে তা নিশ্চিতভাবেই আশংকা করা যায়।

সূত্র মতে, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে ইতোমধ্যেই অনেক ছোট বড় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের গতি কম। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারনে সামগ্রিকভাবে দেশের নির্মাণ শিল্পে ভাটা দেখা দিয়েছে। নির্মাণ খাত স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এমতাবস্থায়, ছোট ছোট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রডের অস্বাভাবিক দাম সহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চলমান কাজ সময়মতো শেষ করা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

প্রকল্পের পিডি কি বাইরে থেকে নিয়োগ দেয়া যাবে ?

সম্প্রতি প্রকল্প পরিচালক (PD: Project Director) নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে পিডি নিয়োগ করা

Read More »
সমসাময়িক

“অত্যধিক নিম্নদরের দরপত্র” বনাম “চক্রান্ত”: একটি বিশ্লেষণ

সম্প্রতি বিপিপিএ (BPPA: Bangladesh Public Procurement Authority) হতে অত্যধিক নিম্নদরে দরপত্র দাখিল হওয়ার নিয়ে একটি পরিপত্র জারী হয়েছে যেখানে এই

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

প্রকিউরমেন্ট বিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করছি।

আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেবা উন্নত করতে সহায়ক হবে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

Scroll to Top